সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে পাল্টে গেছে হিসাব

news-image

ডেস্ক রিপোর্ট : আজ থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবে বেশির ভাগ পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। ফলে ওই সব পণ্যের দাম বাড়ার কথা ছিল। তবে নতুন ভ্যাট আইন স্থগিত হয়ে যাওয়ায় আগের মতোই বিভিন্ন পণ্যের ওপর সম্পূরক শুল্ক বহাল রেখে সংসদে পাস হওয়া অর্থবিলের গেজেট জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাতে প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ার কথা ছিল, তা আর হচ্ছে না। একইভাবে যেসব পণ্যের দাম কমার কথা ছিল, তাও আর কার্যকর হবে না। এ ছাড়া নতুন ভ্যাট আইনের আওতায় প্রস্তাবিত বাজেটে যে এক হাজার ৪৩টি পণ্য ও সেবাকে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, তাও হচ্ছে না। ফলে এসব পণ্য ও সেবার মধ্যে যেগুলোর ওপর এত দিন ভ্যাট ছিল, তাই বজায় থাকবে।
গত ১ জুন সংসদে উত্থাপিত অর্থবিলের খসড়ায় ৩৬৭টি আমদানি পণ্যে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব ছিল। তাতে চলতি অর্থবছরের তুলনায় ৩১ পণ্যে সম্পূরক শুল্ক কমানো ও ১৯ পণ্যে অপরিবর্তিত রেখে বাকিগুলোতে বাড়ানোর প্রস্তাব ছিল। ফলে বাজেট পাসের পর বেশির ভাগ আমদানি পণ্যের দাম বাড়ার কথা ছিল। তবে নতুন ভ্যাট আইন স্থগিত হওয়ায় ৩৬৭টি আমদানি পণ্যের বেশির ভাগের ওপরই আগের সম্পূরক শুল্ক বহাল রেখে অর্থবিল পাস করেছে সংসদ। ফলে যেসব পণ্যের দাম সম্পূরক শুল্কের কারণে বাড়ার কথা ছিল, সেগুলোর দাম আর বাড়বে না। তবে পাস হওয়া অর্থবিলে যেসব পণ্যের সম্পূরক শুল্ক আগের তুলনায় কম-বেশি করা হয়েছে, সেগুলোর দামে পরিবর্তন আসবে। কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা