,

সুইস ব্যাংকে অর্থপাচার: শ্বেতপত্র প্রকাশের দাবি জামায়াতের

news-image

সুইজারল্যান্ড ভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান ‘সুইস ব্যাংকে’ বাংলাদেশ থেকে অর্থপাচারের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, শ্বেতপত্র প্রকাশ করলে দেশের জনগণ জানতে পারে অর্থ লুটপাট এবং পাচারের সাথে কারা জড়িত। দেশের সাধারণ মানুষ যেখানে দুবেলা খাবার যোগার করতে পারছে না, সেখানে সরকারী দলের নেতা-কর্মীরা উন্নয়নের ধোয়া তুলে জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, অবৈধ পন্থায় জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে বর্তমান সরকারের প্রভাবশালী ব্যক্তিরা অর্থ পাচার করে সুইচ ব্যাংকসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে অবৈধভাবে সঞ্চয় করা অর্থ রাখছে। তারা সরকারী ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে।

বাংলাদেশ থেকে অর্থ পাচার দিন দিন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শ্বেতপত্র তৈরি ও প্রকাশ করে দেশের জনগণের অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য আমি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত ২০১৬ সালে সুইচ ব্যাংকের বিভিন্ন শাখায় বাংলাদেশীদের অবৈধ সঞ্চয়ের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৫,৬৮৫ কোটি টাকা। গত এক বছরে অবৈধ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১,১৫০ কোটি টাকা, বৃদ্ধির হার ঊনিশ শতাংশ। সুইচ ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, সুইচ ব্যাংকে ভারতীয় নাগরিকদের আমানত কমলেও বাংলাদেশীদের অবৈধ সঞ্চয় প্রতি বছর বেড়েই চলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে