,

নিখোঁজ ল্যান্স নায়েক উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : চোরাকারবারিদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়ার খোঁজে দ্বিতীয় দিনের মতো যৌথ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ উদ্ধার অভিযান শুরু করা হয়। এর আগে, সোমবার দিনগত রাত ২টার দিকে একদল গরু পাচারকারীকে ধরতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নম্বর পিলার এলাকায় নিখোঁজ হন ল্যান্স নায়েক সুমন মিয়া।

নিখোঁজ সুমন মিয়া হবিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ৬১ বিজিবিতে কর্মরত থাকলেও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে সংযুক্ত রয়েছেন। তার বডি নম্বর ৭৬২৪১। তার সন্ধানে ওই রাতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে উদ্ধার অভিযানে সহায়তা চাওয়া হলে তারা একটি স্পিডবোটের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালান। মঙ্গলবার সকালে বিএসএফ আরও ২টি এবং বিজিবির ৩টি স্পিডবোটের মোট ৬টি দল এবং ফায়ার সার্ভিসের পাটগ্রাম ও রংপুর দুই ইউনিটের আট সদস্যের ডুবুরিদল দিনভর তিস্তা নদীতে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যার পর অভিযান অসমাপ্ত রেখে স্থগিত করা হয়। বুধবার সকালে পুনরায় শুরু করা হয়েছে।

ল্যান্স নায়েক সুমন মিয়া গত ১৫ দিন আগে কক্সবাজার থেকে পদোন্নতি নিয়ে দহগ্রামে ৬১ বিজিবি ব্যাটালিয়নে যোগদান করেন। মঙ্গলবারের উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিজিবি রংপুর অঞ্চলের রিজিওনাল কমান্ডার এ কে এম সাইফুল ইসলাম সাঈফ, বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম আজাদ, বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ, রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক মেজর মুহিত।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ জানান, নিখোঁজ ল্যান্স নায়েক সুমনের খোঁজ পেতে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি টহলদল সোমবার রাত ২টার দিকে গরু পাচারকারীদের ধরতে তিস্তা নদীর চরে অভিযান চালান। এ সময় আবুলের চর ৬/৩ এস সীমানা পিলার এলাকায় তিস্তা নদীতে ভেসে যান সুমন মিয়া। এরপর তার কোনো খোঁজ মেলেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে