,

মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে অভিনন্দন জানিয়েছেন। আগের মতো এবারও প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) শুভেচ্ছার নিদর্শন স্বরূপ ফুল, ফল এবং মিষ্টি পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর, প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম এবং সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বিকেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ এবং পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ তাদের পুনর্বাসনে ব্যাপক পদক্ষেপ গ্রহণের জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে মোহাম্মদপুরে ১৩ তলাবিশিষ্ট এই আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়। এই ভবনে আবাসিক ফ্লাট ও দোকানসহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে