সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের ভাগ্য আরও উন্নত হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য আরও উন্নত হবে, দারিদ্রমুক্ত হবে। প্রত্যেক ঘরে ঘরে ঈদ আনন্দ বয়ে আনুন এ প্রত্যাশা করছি।

সোমবার গণভবনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

এদিন, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত রাজনীতিক দলের নেতাকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর।

এরপর বেলা সোয়া ১১টার দিকে সরকার প্রধান কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী সেমাইসহ মিষ্টান্ন দিয়ে সবাইকে অ্যাপায়ন করেন।

ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে এদিন বাজেট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদে বাজেট পাস হওয়ার পর মানুষের আর্থসামাজিক উন্নতি হবে বলে জানান তিনি। একই সঙ্গে উন্নত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা