,

সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে ঈদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বছর ঘুরে আবার এসেছে ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর সোমবার সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছে সারা দেশ।

রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯ রোজা শেষে ঈদ করছেন বাংলাদেশের মুসলমানরা। সোমবার সকালে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আর প্রধান জামাতটি জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায়।

পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনবে সেই প্রত্যাশা করেছেন তারা।

ঈদে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকছে আনসার স্ট্রাইকিং ফোর্স।

গত বছর ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ১৭ বিদেশিসহ ২২ জন। আর ঈদের দিন সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হওয়ার আগে পুলিশ চৌকিতে জঙ্গি হামলায় নিহত হন এক নারীসহ চারজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে