সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব নিম্ন আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের বেশিরভাগ অফিসে ছুটি চলছে। তবে সারা দেশে ঈদুল ফিতরের ছুটির আমেজ চললেও ঢাকার নিম্ন আদালতসহ দেশের সব নিম্ন আদালত খোলা থাকবে বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ার কবির বাবুল বলেন, ঈদে সবার ছুটি থাকলেও কিছু বিচারক ও পুলিশ সদস্যের ছুটি নেই। তাদের নিয়মিত ছুটিতেও কাজ করে যেতে হবে। কারণ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আসামি গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠাতে হয়। সে কারণে যেকোনো বন্ধেই বিশেষ প্রক্রিয়ায় কিছু আদালত খোলা রাখতে হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।

এছাড়াও ঢাকার নিম্ন আদালতের আইনজীবী মুনজুর আলম জানান, ঢাকার নিম্ন আদালত ঈদের বন্ধে খোলা থাকবে। নতুন গ্রেফতার হওয়া আসামিদের এ সময় আদালতে তোলা হবে। ফলে আইনজীবীরাও বন্ধের সময় আদালতে যাবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা