সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রাক উল্টে হতাহতদের পরিবারে সহায়তা, তদন্ত কমিটি

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হতাহতদের পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের তাৎক্ষণিক আথিক সহায়তা দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুছকে দায়িত্ব দেয়া হয়েছে।

পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, হাইওয়ে সহকারী পুলিশ সুপার ধীরেন্দ্র চন্দ্র মাহাতি এবং তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল্লা আল বাকিকে সদস্য করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ৫০ জনের মত যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। শনিবার ভোর ৫টার দিকে পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ১০ জন নিহত ও ১৭ জন আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা