,

আজ বাণিজ্যিক এলাকায় ব্যাংক খোলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে শনিবার ছুটির দিনেও দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর ও বৃহৎ শপিং মার্কেট এলাকার ব্যাংক শাখা খোলা থাকছে।

ছুটির দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে বৃহস্পতিবার ব্যাংক খোলা রাখার এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই দিন আলাদা প্রজ্ঞাপনে ঈদের ছুটিতে ব্যাংক ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শও দেয় বাংলাদেশ ব্যাংক।

এতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং এটিএম বুথের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয় ব্যাংকগুলোকে।

এর আগে গত মঙ্গলবার আলাদা আলাদা প্রজ্ঞাপনে পোশাক কারখানা ও কাস্টমস সংশ্লিষ্ট ব্যাংক শাখা শুক্রবার থেকে রোববার পর্যন্ত খোলা রাখার পাশাপাশি রেমিট্যান্স সংশ্লিষ্ট শাখা খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া অন্য একটি সার্কুলারে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রেখে শুধু নগদ অর্থ জমা ও উত্তোলন এবং বৈদেশিক রেমিট্যান্স বিতরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ ছাড়া বিমান, সমুদ্র বা নৌবন্দর সংশ্লিষ্ট অথরাইজড ডিলার শাখাগুলো খোলা রাখার পাশাপাশি দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে সব কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনের কাছের তফসিলি ব্যাংকের শাখা শুক্রবার, শনিবার এবং রবিবার তিন দিনই খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অন্য একটি প্রজ্ঞাপনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে