বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঈদে গরুর মাংস কিনতে পারছেনা অনেকেই !

news-image

নিজস্ব প্রতিনিধি : মাংসের দোকানে ঝুলিয়ে রাখা শিনা আর রানের মাংস কেনা হচ্ছেনা এবার ঈদে অনেকেরই। নিম্ন আর সাধারণ আয়ের মানুষগুলো বাজারে মাংসের দোকানে শুধু চোখঁ দিয়ে দেখেই যাচ্ছে কিন্তু কিনার সামর্থ্য নেই শতকরা আশি জনেরই। তাহলে এবার ঈদের দিনের মুসলমানদের ঘরে দুপুরে খাবারে তালিকায় থাকছেনা সে প্রিয় গরুর মাংস।

বেশি দিন আগের কথা নয়, দুই বছর আগেও যেখানে দোকান থেকেই ২৮০ টাকা কেজি দরে গরুর মাংস কেননা যেত, এখন সেই মাংস কিনতে গেলে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৫০০ থেকে ৫৮০ টাকা।

তাই ৫০০ টাকায় সাধারণ নিম্ন আয়ের মানুষ গরুর মাংস কেনা অনেকেরর একেবারেই সামর্থ্যের বাইরে চলে গেছে।

বর্তমানে বাজারের যে অব্স্থা সীমিত আয়ের পরিবারগুলোরও এখন আর নিত্যদিন গরুর মাংস কেনার সামর্থ্য নেই। অনেক পরিবারে এখন গরুর মাংস কেনা হয় কেবল অতিথি এলে। ভবিষ্যতে হয়তো অতিথি এলেও তাদের পক্ষে গরুর মাংস কেনা কঠিন হবে।

ব্যবসায়ীরা বলছেন, গরুর মাংসের এখনকার দাম তো কমবেই না, বরং ভবিষ্যৎতে আরো বাড়তে পারে।

কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে গরুর মাংসের জাতীয় গড় দাম ছিল কেজিপ্রতি ২৫৯ টাকা। পরের দুই বছর তা কেজিপ্রতি ২৬৩ ও ২৭০ টাকা ছিল। দাম লাফ দেয় ২০১৫ সালে, ওই বছর গড় দাম দাঁড়ায় কেজিপ্রতি ৩৪৪ টাকায়। বৃদ্ধির এ কারণ ভারত থেকে গরুর সরবরাহ কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে মূলত।

এ জাতীয় আরও খবর