সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান মাসে ছোট পোশাক পরায় বাসে তরুণীকে মারধর!(ভিডিওসহ)

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রমজান মাসে তুরস্কে ছোটখাটো পোশাক পরায় বাসের মধ্যে এক তরুণী আক্রমণের শিকার হয়েছেন। গত ১৪ জুন তুরস্কের ইস্তাম্বুল শহরে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেটি অনলাইন জগতে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে।

ওই তরুণীর নাম আসিনা মেলিসা সাগলাম। তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ঘটনার দিন তিনি ইস্তাম্বুলে একটি বাসে চড়ে যাচ্ছিলেন। তাঁর পেছনে বসে ছিলেন এক যুবক। তিনি বাস থকে নেমে যাওয়ার সময় ওই তরুণীকে গালে চপেটাঘাত করেন।

এদিকে এ ঘটনার পর আক্রমণকারী যুবককে তাৎক্ষণিক আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছেন, তিনি প্ররোচিত হয়েছিলেন।

গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের একটি সংবাদমাধ্যমকে ওই তরুণী বলেছেন, পেছনের সিটে বসে থেকে আক্রমণকারী যুবক তাঁর পোশাক নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, এমন পোশাকের জন্য তোমার লজ্জা হওয়া উচিত।

এএফপির প্রতিবেদন অনুযায়ী সাগলাম বলেছেন, ছোট পোশাক পরায় ওই ব্যক্তি তাঁকে নানা কথা বলে হয়রানি করেন। তিনি বলেন, রমজান মাসে ছোটখাটো পোশাক পরা ঠিক নয়।

ভিডিওটিতে দেখা যায়, ইস্তাম্বুল শহরে চলাচলকারী একটি বাসে কয়েকজন যাত্রী ছিলেন। নির্ধারিত স্টপেজে আসার একটু আগেই ওই বাসটি থেকে এক যুবক নেমে যান। এরপর বাসটিতে ছিলেন চারজন যাত্রী। ওই তরুণীকে আক্রমণকারী যুবক গন্তব্যে নামার জন্য হঠাৎ উঠে দাঁড়ান। এর পর তিনি বেরিয়ে আসার সময় সামনের সিটে বসে থাকা ওই তরুণীর গালে আঘাত করেন। তখন ওই তরুণীও পিছে পিছে ছুটে এসে ওই ব্যক্তিকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় ওই যুবক তরুণীকে ধাক্কা দিয়ে বাস থেকে নেমে যান। আর তরুণীটি সেখানে বসে পড়ে কান্না করতে থাকেন। তবে ঘটনার সময় বাসে থাকা অন্য যাত্রীরা এর কোনো প্রতিবাদ করেননি।

https://youtu.be/f4siN_EFX60

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন