সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার হতে পারে ঈদ

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, রোজা কি ২৯টি হবে নাকি ৩০টি হবে? এ নিয়ে ছোট বড় সবার মধ্যেই জল্পনা কল্পনা চলছে! রোজা ২৯টি হলে ২৬ জুন (সোমবার) ও ৩০টি হলে ২৭ জুন (মঙ্গলবার) ঈদ উদযাপিত হবে।

এদিকে ঈদ কবে হবে সে সম্পর্কে নিশ্চিত হতে রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তবে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান শতভাগ নিশ্চিত ২৪ জুন (রোববার) আকাশে চাঁদ দেখা যাবে। ফলে নিশ্চিতভাবে সোমবার (২৬ জুন) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আবদুর রহমান বলেন, আকাশ মেঘাছন্ন না থাকলে নিশ্চিতভাবে চাঁদ দেখা যাবে।

কিভাবে তিনি এতটা নিশ্চিত হয়ে বলছেন-তা জানতে চাইলে তিনি বলেন, মূলত তিনটি বিষয় ক্যালকুলেশন করে আমি নিশ্চিত হয়েছি সোমবারই ঈদ হবে।

আবদুর রহমান বলেন, প্রথমত দিগন্ত থেকে আলটিচিউড ১০ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। ক্যালকুলেশনে দেখা গেছে ওইদিন আলটিচুউড ১৪ ডিগ্রির উপরে থাকবে। এ হিসেবে চাঁদ দেখা যাওয়া প্রায় নিশ্চিত।

‘দ্বিতীয়ত ২৪ জুন (শনিবার) সকাল ৮টায় নতুন চাঁদের জম্ম হবে। সূর্যের আলোতে চাঁদ দেখা যায় না বলে ২৫ জুন সন্ধ্যায় চাঁদের বয়স হবে ৩৪ ঘণ্টা। ফলে চাঁদ দেখা না যাওয়ার কোনো কারণ নেই। তৃতীয়ত গোধূলির পর আকাশে চাঁদ মাত্র ২০ মিনিট অপেক্ষা করলেই চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ক্যালকুলেশনে দেখা গেছে ওইদিন গোধূলির পর ৪৮মিনিট অবস্থান করবে চাঁদ। দৈবাৎ কিছু না ঘটলে ২৫ জুন চাঁদ উঠা ও ২৬ জুন সোমবার ঈদ পালন হওয়া শতভাগ নিশ্চিত,’ যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’