সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ভোগের সীমা নেই ঘরমুখী মানুষদের লঞ্চ-ট্রেন-বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

news-image

নিউজ ডেস্ক : ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। আজ (শুক্রবার) ঘরমুখী মানুষদের ঈদ যাত্রার তৃতীয় দিনে রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ঈদকে সামনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে নাড়ীর টানে বাড়িতে ছুটছে মানুষ। সময় যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। নির্ধারিত ধারণসীমার বাইরেও যাতায়াত করছে মানুষ। এতে করে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি দুর্ঘটনারও আশঙ্কা বেড়েই চলেছে। অন্যদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন ছেড়ে যাওয়ায় হাসিমুখেই ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা। যারা আগে টিকিট কেটে রেখেছিলেন তারা নির্বিঘ্নে যাত্রা শুরু করছেন। আর যারা টিকিট কাটেনি তারা তাদের টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন। টার্মিনালগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীরা যেন কোনো হয়রানির শিকার না হন, এ জন্য ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্বক্ষণিক নিরাপত্তা দল টহল দিয়ে বেড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’