সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিনের মধ্যে আসবে ভিয়েতনামের চাল

news-image

অনলাইন ডেস্ক: আগামী ১৫ দিনের মধ্যে ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান চট্টগ্রামে পৌঁছাবে। এ কথা জানিয়েছেন বাংলাদেশে ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত ট্রান ভ্যান খাও।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইছসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ‘ভিয়েতনাম থেকে চাল আমদানির সমঝোতা স্মারক নিয়ে দেশটির রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে চালের প্রথম চালান চট্টগ্রামে পৌঁছানোর কথা জানিয়েছেন।’

প্রসঙ্গত, ভিয়েতনাম থেকে ৯০৮ কোটি ৮৫ লাখ ব্যয়ে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৪ জুন দরপত্র ছাড়াই সরকারি পর্যায়ে এই চাল আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা