সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার বাংলা গড়তে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করাই সিভিল সার্ভিস সদস্যদের মূল দায়িত্ব। দায়িত্ব পালনে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য ‘জনপ্রশাসন পদক’ প্রবর্তন করেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনে বিশ্বাসী। প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছি। এ লক্ষ্যে আমাদের সরকার ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।

‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানোর জন্য সময়োপযোগী উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ, আধুনিক নাগরিক সনদ প্রকাশ, ঊর্ধ্বতন পর্যায়ে জনগণের অভিযোগ ওয়েব পোর্টালের মাধ্যমে পৌঁছানো ও নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনগণের শুদ্ধাচার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনা, বিদ্যমান সেবার সহজীকরণ, রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে।

বাণীতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা