,

খালেদা জিয়াকে নিয়ে সংসদে শিল্পমন্ত্রীর অশ্লীল মন্তব্য

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে জাতীয় সংসদে অসংসদীয় ও অশ্লীল মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

খালেদা জিয়া পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ উল্লেখ করে আমু সংসদে বলেন, ‘খায় দায় ভাতারের, গান গায় নাঙয়ের। খালেদা জিয়া বসবাস করে বাংলাদেশে, খায় দায় বাংলাদেশে, গান গায় পাকিস্তানের।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন আমু।

এরআগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আমু বলেন, ‘এমনিভাবে তারা পাকিস্তানের প্রেমে পাকিস্তানের দালালদের নিয়ে সরকার গঠন করে, আজকে তারা বাংলার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।

যেমনি পাকিস্তানিরা বুঝতে পেরেছিল বঙ্গববন্ধুকে হত্যা না করলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করা যাবে না। ঠিক তেমনি তারা বুঝতে পেরেছিল শেখ হাসিনাকে হত্যা না করলে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।’

তিনি বলেন, ‘তাই বার বার তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।’

এর আগে অর্থমন্ত্রীর পক্ষ নিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে কটাক্ষ করে অনেকে বক্তব্য দিয়েছেন। এটা অনভিপ্রেত। বাজেট পেশ করা হয়েছে। বাজেটের ভেতর ভালো-খারাপ থাকতে পারে।

সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। এসবের পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু এ জন্য অপেক্ষা না করে যারা সমালোচনার নামে কটাক্ষ-কটূক্তিপূর্ণ মন্তব্য করছেন, তা দুঃখজনক।’

তিনি বলেন, ‘ভ্যাট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই সংসদে ২০১২ সালে সর্বসম্মতিক্রমে যখন পাস হয়, তখন কেউ এটা নিয়ে কোনো আপত্তি করেনি।’

আমু বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির উদ্দেশে বলেন, ‘এতদিন তারা কিছু নিয়ে কথা বলেননি।

তারা শুধু কটূক্তি-সমালোচনা করেছে। স্বৈরশাসনের ফলে যাদের সৃষ্টি করা হয়েছে, তাদের চিন্তা-চেতনা সে রকমই থেকে যায়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে