,

মওদুদের ঘুমানোর জন্য খাট পাঠাতে চান নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ চাইলে তার ঘুমানোর জন্য খাট পাঠাবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নাসিম বলেন, উনার (মওদুদ) নাকি খাট নাই। চাইলে খাট পাঠিয়ে দেব। চাইলেই পাঠিয়ে দেব।

সম্প্রতি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হয়। বাড়ি ছাড়ার দিন মওদুদ বলেছিলেন, তিনি ফুটপাতে থাকবেন। পরে অবশ্য তিনি গুলশানে অন্য একটি ফ্ল্যাটে ওঠেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, এখন তার খাট ভাঙা। তিনি ফ্লোরে ঘুমান।

এ প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, মওদুদ নাটক করছেন দাবি করে নাসিম বলেন, মওদুদ আহমদ অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। তার লজ্জা হওয়া উচিত। এখন আবার তিনি নাটক করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে