,

এএসপি মিজানুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালের দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে এএসপি মিজানুরের মরদেহ হস্তান্তর করা হয়। ডা. প্রদীপ বিশ্বাস বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, চামড়ার নিচে রক্ত জমাট এবং গলায় দাগ পাওয়া গেছে। তার ভিসেরা ফ্রিজআপ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সূত্র জানায়, এএসপি মিজানুর রহমানের ভাই মাসুম তালুকদার মরদেহ গ্রহণ করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ ছেড়েছেন।

উল্লেখ্য, বুধবার (২১ জুন) দুপুরে রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে