সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখী মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে বাস টার্মিনাল।

গতকাল বুধবার রাতে ঢাকার বাইরে থেকে বাসগুলো গাবতলীতে দেরি করে আসায় কিছুটা যাত্রীর ভিড় বেড়ে যায়। বাসগুলোও টার্মিনাল থেকে দেরি করে ছাড়ে। ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই আছে।

সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে সাতক্ষীরা রুটের সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের যাত্রী শেখ নাজমুল রহমান জানান, বাস সময়মতো ছেড়েছে। আমিনবাজারে গাড়ির চাপ বেশি থাকায় যেতে সময় লেগেছিল। এরপর রাস্তা স্বাভাবিক ছিল।

সকাল সাড়ে ১০টায় আমিনবাজারে গিয়ে দেখা যায়, গাড়ির চাপ বেশি থাকলেও রাস্তায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক।

বেশ কয়েকটি কাউন্টারের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার পর থেকে গাবতলী বাস টার্মিনালে চাপটা বাড়বে। আজই শেষ কর্মদিবস। অফিস থেকে বের হয়েই সবাই ঢাকা ছাড়বে বলে মনে করছেন তাঁরা।

গাবতলীতে ট্রাফিক পুলিশ সহকারী কমিশনার রওশানুল হক বলেন, আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। এখন পর্যন্ত যাত্রী নিয়ে বাসগুলো নিয়ম মতোই ছাড়ছে। তবে পথে সাভার, নবীনগর এসব মোড়ে যদি যানজটের সৃষ্টি না হয়, তাহলে গাবতলীতে সময়মতো গাড়ি চলে আসবে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন