সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ফের চালু হচ্ছে ব্রিটিশ ভিসা সেন্টার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আবারো ব্রিটিশ ভিসা সেন্টার চালু করা হবে। পাশাপাশি সিলেটসহ বাংলাদেশীদের ব্রিটিশ ভিসাপ্রাপ্তি সহজ করা হবে। মঙ্গলবার সিলেটে অবস্থানকালে এমনটিই আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার মিস এলিসন ব্লেইক।

মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে ব্রিটিশ হাইকমিশনারের সাথে সিলেট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ দেখা করলে তিনি এমন আশ্বাস দেন।

সিলেট চেম্বার অব কর্মাস এই সভায় ব্রিটিশ হাই কমিশার বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। বিশেষ করে সিলেটের সাথে ব্রিটেনের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ব্রিটিশ সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সর্বদা পাশে থাকে। বাংলাদেশী নাগরিকরাও ব্রিটেনের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি দুই দেশের বিরাজমান বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশে পুনরায় ভিসা সেন্টার চালু ও বাংলাদেশীদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী ও আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন