সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ জুলাই থেকে বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এবার ১ জানুয়ারি ২০১৮ সালে যাদের বয়স ১৮ হবে এবং ভোটার হওয়ার বয়স হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে এতদিন যাঁরা ভোটার হতে পারেননি এমন নাগরিকদের তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ এসব জানান।

কমিশন জানায়, এই ধাপে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন বলেন, ‘আমরা এ বছর ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এমন নাগরিকদের তথ্যই নেব, এমন সিদ্ধান্ত হয়েছে। যেহেতু ২০১৮ সালের শেষ বা ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, তাই এবার কম বয়সীদের তথ্য সংগ্রহ করলে রাজনৈতিক দল বা বিভিন্ন মহলে সমালোচনা হতে পারে। তাই কমিশন নিজের অবস্থান স্বচ্ছ রাখার জন্য কোনো সমালোচনায় জড়াতে চায় না। তাই পূর্বের নেওয়া প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে।’

সচিব বলেন, ‘আমরা সবাই জানি ৩৬৫ দিনই ভোটার হওয়া যায়। যে কোনো দিন যে কোনো লোক সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন। আমরা এ কাজ করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রমের পর ২০১৫ সালের ২৫ জুলাই থেকে প্রথমবারের মতো ১৮ বছরের কম বয়সীদের তথ্য নেয় কমিশন। তখন যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে এই ধরনের ১৫ বছর বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করেছিল ইসি।

সচিব আরো বলেন, হালনাগাদের সময় ভোটারের ঠিকানা স্থানান্তরের কাজও চলবে। যারা আবাসস্থল স্থানান্তর করেছেন তাদের নতুন ঠিকানায় ভোটার স্থানান্তরের জন্য ফরম ১২ পূরণ করে যে ঠিকানায় স্থানান্তর হতে চান সে এলাকার সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় দলিলাদিসহ জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’