,

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু কাল থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিআরটিসি’র বাসের ঈদ স্পেশাল সার্ভিস আগামীকাল ২২ জুন থেকে শুরু হবে। আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এ বছরও বিআরটিসি ঘরমুখী মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীকাল ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে।

২০ জুন থেকে ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসি’র অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে।

যাত্রী সাধারণকে বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে