সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শাসনামলে দেশে রক্ত গঙ্গা বয়ে গেছে : কাদের

news-image

গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ হাজার নেতাকর্মীর রক্তের দাগ রয়েছে বেগম জিয়ার হাতে। সে দাগ এখনো শুকায়নি। তাদের শাসনামলে দেশে রক্ত গঙ্গা বয়ে গেছে। এদেশে তারাই খুন গুম শুরু করেছে। তাদের মুখে গুম খুনের কথা হাস্যকর।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন এবং হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসিচব রিজভী প্রসঙ্গে বলেন, ‘ওনি বসে বসে শুধু মিথ্যা কথা বলেন। ওনাকে রাখাই হয়েছে মিথ্যা কথা বলার জন্য। ওনি প্যাথলজিকেল লায়ার। ‘

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ না হলে ঘরমুখো জনগণকে স্বস্তি দিতে পারবো। জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখতে পারবো।

এসময় তার সাথে ছিলেন ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় দায়িত্বে অবহেলার জন্য গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ.কে.এম.নাহীন রেজা ও মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে শোকজ করা হয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট