,

খালাকে তালাক দিয়ে প্রবাসীর স্ত্রীকে বিয়ে!

news-image

সাভার প্রতিনিধি : নিজের বিবাহিত খালাকে ফুঁসলিয়ে বিয়ে করে ধামরাইয়ের হাজিপুর গ্রামের মো. অপু মিয়া। কিছুদিন যেতে না যেতেই তিনি প্রতিবেশী সৌদি প্রবাসী মো. সানোয়ার হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী লাইজু আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

সোমবার দিবাগত রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনতার হাতে আটক হয় অপু আর লাইজু। তাদেরকে রাতভর আটকে রেখে মঙ্গলবার সকালে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।

পরে দুপুরে ধামরাই থানার মধ্যেই তাদের বিয়ে দেয়া হয়। তবে বিয়ের কিছু সময় আগে অপু তার স্ত্রী (খালা) ও লাইজু তার স্বামী সানোয়ারকে ডিভোর্স দেন।

স্থানীয়রা জানায়, মো. অপু মিয়া ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গ্রামের মো. আইয়ুব খান মমিনের ছেলে। বছর খানেক আগে সাভারের রাজাশন এলাকায় তার নানার বাড়ি থেকে বিবাহিত আপন খালাকে ফুঁসলিয়ে বিয়ে করে।

পরে প্রবাসী সানোয়ার হোসেনের স্ত্রী লাইজুর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সানোয়ার হোসেনকে জানায়। সপ্তাহ খানেক আগে তিনি দেশে আসেন।

সোমবার রাতে সানোয়ার বাড়ির পাশের মসজিদে তারবিহ নামাজ পড়ছিলেন। এসময় তার স্ত্রী লাইজু আক্তার গোপন অভিসারে মিলিত হয় অপু মিয়ার সঙ্গে। পরে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রিজাউল হক দীপু বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো পুলিশ সদস্য এ প্রেমিক যুগলের বিয়ে ও তালাকের রেজিস্ট্রিতে জড়িত নয়। গ্রামবাসী ও প্রেমিকযুগলের পরিবারের লোকজন মিলে বিবাহ বিচ্ছেদ ও বিয়ে সম্পন্ন করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে