সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমদিনই ট্রেনের শিডিউল বিপর্যয়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঈদের অগ্রিম ট্রেনের টিকিটে বুধবার থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর বিপুলসংখ্যক মানুষ। কিন্তু প্রথমদিনেই এক ঘণ্টা দেরিতে কমলাপুর থেকে ছেড়ে গেছে উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস। শুরুতেই এমন দেরিতে বিরক্ত ঘরমুখো যাত্রীরা।

বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেলো।

কমলাপুর স্টেশনের ৩নং প্লাটফর্ম থেকে রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা স্টেশন ছেড় গেছে সকাল ১০টায়।

যাত্রীরা বলছেন, সিডিউল বিপর্যয় ও ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই বাড়ি ফিরতে চেয়েছিলেন তারা। কিন্তু প্রথমদিনেই এমন ভোগান্তি হবে তা ভাবতে পারেননি।

প্রথমদিনেই ট্রেনের দেরি সম্পর্কে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ট্রেন স্টেশনে পৌঁছাতেই দেরি করেছে। এছাড়া কোচ বিকল থাকায় তা ঠিক করতে কিছুটা সময় লেগেছে, ফলে দেরি হয়েছে।

প্রথমদিনেই এই দেরির প্রভাব অন্যান্য ট্রেনের সময়সূচিতে পড়বে কিনা জাননে চাইলে তিনি বলেন, না এর কোনো প্রভাব পড়বে না। আমরা সার্বিক চেষ্টা করছি যেন যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি না হয়।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন