,

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহেল (৩২) ও শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে হারুন (৩০)।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান।

পরে বিএসএফ সদস্যরা তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে খোশালপুর-৫৮ বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের জানান, বিএসএফ- এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনার বিষয়ে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে