সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষের মধ্যে ডিএমপির ঈদবস্ত্র বিতরণ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে ৩ হাজার ২৫০ পিস নতুন কাপড় বিতরণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামের সামনে ও তেজগাঁও থানা কমপ্লেক্সে ডিএমপির মিরপুর ও তেজগাঁও বিভাগের উদ্যোগে নতুন কাপড় বিতরণ করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের মাঝে এসে ভালো লাগছে। ঈদে আমরা ও আমাদের পরিবার নতুন কাপড় পড়বো আর আপনারা পড়তে পারবেন না, সে কথা চিন্তা করে আমাদের বেতনের টাকা দিয়ে আপনাদের জন্য নতুন কাপড় কিনেছি। যাতে করে আপনারাও নতুন কাপড় পড়ে ঈদ উদযাপন করতে পারেন।

এদিকে, ডিএমপির এমন উদ্যোগে অসহায় মানুষের মুখেও হাসি ফুটেছে। রাজধানীর কড়াইল বস্তিতে বসবাসকারী ষাটোর্ধ্ব এক বৃদ্ধা অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বাবা আপন বলে কেউ নাইগা, ক্ষয়রাত করে খাই, ঈদে নতুন কাফোর পাইয়া ভালা লাগতাছে, সবার জন্য দোয়া করুম। নতুন কাফোর ঈদের দিন পিন্দুম।’

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’