,

মহাসড়কে পুলিশের সাথে নেতাকর্মীদেরও থাকার নির্দেশ কাদেরের

news-image

গাজীপুর প্রতিনিধি : মহাসড়কে যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে পুলিশকে সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তারগাছ এলাকায় যানজট ও সড়কের পানি নিস্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবের এক ফাঁকে তিনি এ নির্দেশ দেন।

এসময় তিনি আরো বলেন, ইতিমধ্যে সড়ক বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সব কিছু করবে। তিনি বলেন, যান চলাচলের সুবিধার্থে আজ মঙ্গলবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচলে বিধি নিধেষ আরোপ করা হবে।

মন্ত্রী এসময় মহাসড়কে যাতে করে যাত্রীদের বাড়তি চাপ না পড়ে সেজন্য পোশাক কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমিকভাবে বেতন ও ছুটি প্রদানের জন্য তৈরী পোশাক কারখানার মালিকদের প্রতি আহবান জানান। মন্ত্রী ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামিয়ে যাত্রীদের ভোগান্তি না বাড়াতে মালিকদের অনুরোধ করেন।

এসময় মন্ত্রীর সাথে সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা জোন আব্দুস সবুর, তত্বাবধায়ক প্রকৌশলী সুবজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহিন রেজা, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে