,

ছাত্রলীগ সেক্রেটারি জাকিরকে শাসালেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে আবারও শাসালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর দেয়া ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দেখামাত্রই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ডেকে জিজ্ঞেস করেন, ‘আবার কী আকাম করে এসেছো।’

এর উত্তরে জাকির হোসাইন বলেন, ‘আমি কিছু করিনি।’ এতে ওবায়দুল কাদের বলেন, ‘তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ঠিক হয়ে যাও। আমি বুড়ো বয়সে আর ছাত্রলীগের দায়িত্ব নিতে পারব না।’

এ সময় জাকির হোসাইন আর কোনো জবাব না দিয়ে জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভার আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘এত প্রটোকল নিয়ে ঘোর কেন? আমরাও এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, তখন আমরা তো এত প্রটোকল নিয়ে ঘুরিনি।’

সেদিন উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ইশারায় সভাস্থল ত্যাগ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে