,

আজিজুর রহমানের জন্য প্রধানমন্ত্রীর কাছে শাবানা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা শাবানা অসুস্থ গুণী পরিচালক আজিজুর রহমানের উন্নত চিকিৎসার সাহায্য চেয়ে সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় শাবানার সঙ্গে আরো উপস্থিত ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদেক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও চিত্রনায়িকা মৌসুমী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুঠোফোনে শাবানা তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, সেই ছোটবেলা থেকে আমি চলচ্চিত্রে অভিনয় করে আসছি। আমি যখন খুব ছোটবেলায় এহতেশামের নির্দেশনায় নতুন সুর চলচ্চিত্রে অভিনয় করি, তখন পরিচালক আজিজুর রহমান ছিলেন সহকারী। সেই সময় থেকেই তাকে আমি বাবা বলে ডাকি। এখনো তাকে বাবার মতোই শ্রদ্ধা করি। সেই মানুষটি যখন আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অর্থের সমস্যা হচ্ছে তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। তাই তার উন্নত চিকিৎসায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার পাশে থাকবেন, চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। আমি সত্যিই মন থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আল্লাহ প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদের সবার প্রিয় পরিচালক আজিজুর রহমান যাকে আমি বাবা বলে ডাকি তাকে যেন আমাদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসেন।

মৌসুুমী বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে তার ব্যস্ততার মধ্যেও যথেষ্ট সময় দিয়েছেন। তারসঙ্গে দেখা করে এবং কথা বলে ভীষণ ভালো লেগেছে। চলচ্চিত্রের নানান বিষয় নিয়েই কথা হয়েছে। সময় হলেই সবাই তা জানবেন।

প্রসঙ্গত, পরিচালক আজিজুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন।

প্রধানমন্ত্রী এর আগেও চলচ্চিত্রের অনেক শিল্পীকেই সহযোগিতা করেছেন। প্রয়াত আনোয়ার হোসেন, খলিল, ফরিদ আলী, শহীদুল ইসলাম খোকনসহ অনেকের পাশেই তিনি থেকেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে