সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত শিশু ঝালকাঠিতে উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক শিশুকে পাচারকালে ঝালকাঠি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে হাসান ওরফে হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু শাকিব (৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের কলাপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানান, শাকিব আশুগঞ্জের স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।  সোমবার দুপুরে মেটিরসাইকেলে শিশুটিকে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির ওপর দিয়ে যাওয়ায় সময় শিশুটি চিৎকার দেয়।

এ সময় স্থানীয়রা হাসানসহ শিশুটিকে আটক করে। পরে সেখানে উপস্থিত এক নারীর দেওয়া খবরে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী সন্দেহে হাসান ওরফে হোসেনকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে।

এর আগে রোববার দুপুরে শিশুটি আশুগঞ্জ থেকে নিখোঁজ হয়। এই ব্যাপারে তার পরিবার ব্রাহ্মণবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

শিশুটি উদ্ধার ও অপহরণকারীকে আটকের পর ব্রাহ্মণবাড়িয়া থানায় খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, শিশুটির অভিভাবক এবং ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ ঝালকাঠির উদ্দেশে রওয়ানা হয়েছে। তারা পৌঁছলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটি বর্তমানে ঝালকাঠি জেলা পুলিশের হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট