,

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, নিতে হবে নিবন্ধনও

news-image

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই নীতিমালা অনুযায়ী, অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা দেখভাল করবে। সংবাদপত্রের অনলাইন সংস্করণের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই।
সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিং করে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, যেসব সংবাদপত্র ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত, সেসব সংবাদপত্রের অনলাইন সংস্করণকে নতুনভাবে নিবন্ধন করতে হবে না। তবে বিষয়টি কমিশনকে জানাতে হবে এবং নিবন্ধন ফি দিতে হবে। এই ফি নির্ধারণ করবে সম্প্রচার কমিশন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতিমালা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ১ হাজার ৮০০-র মতো অনলাইন গণমাধ্যম আছে। এর মধ্যে কিছু অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া আজকের সভায় বাংলাদেশ চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন, কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন এবং অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩-এর সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে