,

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শিবগঞ্জ উপজেলার জীবন, কেতাব, আলমগীর, নুরুল ইসলাম ও জেনারুল ডাক্তার।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।এছাড়া মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বাখরআলী বিশ্বনাথপুর এলাকার মনিরা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলের মাধ্যমে আসামি জীবন ওরফে বাবু বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জীবন তার সহযোগী অপর আসামিদের সহায়তায় বিশ্বনাথপুর এলাকার একটি ভুট্টাক্ষেতে মনিরা বেগমকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে।

পরের দিন দুপুর ২টার দিকে পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মনিরার মা সুলেখা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমান শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে