,

দুই ঈদে ৬ দিন করে ছুটির প্রস্তাব

news-image

ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি দেওয়ার প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি প্রস্তাবের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সারসংক্ষেপটি প্রধানমন্ত্রী অনুমোদন করার পর তা মন্ত্রিসভায় উপস্থাপন করার কথা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরউদ্দিন আহমেদ আহমেদ স্বাক্ষরিত ওই সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
ওই সার সংক্ষেপে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন টিম এর ২৭তম সভায় তিন নম্বর সিদ্ধান্তে পবিত্র ঈদের ছুটির সময় যানবাহনের ওপর মাত্রাতিরিক্ত চাপ, দুর্ঘটনা বৃদ্ধি ও দীর্ঘ ট্রাফিকজামের সৃষ্টি হওয়া এবং ঈদের ছুটির শেষে অফিস খোলার পরবর্তী দুই একদিন কর্মচারীদের উপস্থিতি কম থাকা সত্ত্বেও অফিসের ইউটিলিটি সার্ভিস, লিফট ও গাড়ি চালু রাখতে হয়।’
ওই সার সংক্ষেপে আরো বলা হয়, ‘ফলে বিদ্যুৎ ও গ্যাসের সর্বোচ্চ ব্যবহার হয় না। ঈদের তিনদিনের ছুটির সঙ্গে নৈমিত্তিক ছুটির ২০ দিনের পরিবর্তে ১৪ দিন রেখে বাকি ছয়দিন দুই ঈদের সাথে তিনদিন করে সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে।’
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে ঈদের ছুটি তিনদিন করে দেওয়া হয়। প্রস্তাবে আরো তিনদিন যোগ করার কথা বলা হয়েছে। দুই ঈদের ওই ছয়দিন নৈমিত্তিক ছুটি থেকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সার সংক্ষেপে আরো বলা হয়েছে, ‘অন্য ধর্মাবলম্বীরা দুই ঈদের ছুটি ভোগ করলেও তাঁদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের সঙ্গে দুইদিন করে চারদিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব করা হয়েছে। ফলে বিভিন্ন পর্বের জন্য বিদ্যমান ছুটির ভারসাম্য বজায় থাকবে।’
নতুন প্রস্তাবের ব্যাপারে ওই সার সংক্ষেপে আরো বলা হয়, ‘যানবাহনের ওপর চাপ কমবে। দুর্ঘটনা কমবে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসার প্রবণতা বৃদ্ধি পাবে। খোলার পর অফিস পুরোদমে চালু হবে।’ -তথ্যসূত্র : এনটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে