,

শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ আটক ১

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৫ কেজি স্বর্ণসহ আব্দুর রাজ্জাক খান (৪৮) নামে একব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর।

তিনি জানান, শনিবার রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আবদুর রাজ্জাক খান। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি চারশ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন তারা।

এর মধ্যে এক কেজি ওজনের পাঁচটি এবং একশ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার বলে জানান তিনি।

আহসানুল কবীর আরও জানান, আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তাকে আটক করা হয়েছে। কাস্টমস আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে