,

বস্তা খুলে মিলল নিখোঁজ আওয়ামী লীগ নেতা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় বস্তা খুলে নিখোঁজ আওয়ামী লীগের এক নেতাকে পাওয়া গেছে। শনিবার (১৭ জুন ) সকালে বদিউল আলম ভূঁইয়া (৬২) নামের ওই নেতাকে উদ্ধার করেছে পুলিশ। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৪নং সরারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেড়াইদের চালা গ্রামে আজ সকালে শ্রীপুর টেক্সটাইলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে রাখা চটের বস্তার ভেতর থেকে গোঙানির শব্দ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে বদিউলকে উদ্ধার করেন। এ সময় তাঁর শরীরে ময়লা-কাদা লেগে ছিল। স্থানীয়দের সহযোগিতায় তাঁর শরীর পরিষ্কার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধার হওয়া বদিউল আলম ভূঁইয়ার ভাষ্য, ২০১৪ সালে তাঁর এলাকার ২০ জন লোককে বিদেশ পাঠানোর জন্য ঢাকার আশকোনার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের সাগর খান নামের এক ব্যবসায়ী ৩৫ লাখ টাকা নিয়েছিলেন। পরে তিনি তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হয়। এই ব্যবসায়ী টাকা ফেরত দিতে নানা টালবাহানা করতে থাকলে তিনি নিজেই জমি বিক্রি করে ২০ জনের টাকা ফেরত দেন। সাগর নামের ওই ব্যক্তি গত বৃহস্পতিবার টাকা দেওয়ার কথা বলে ঢাকার আশকোনা অফিসে তাঁকে ডেকে নিয়ে যান। তিনি ওই দিন সাগর খানের সঙ্গে ইফতার করেন। খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন।

বদিউল আলম ভূঁইয়ার ছেলে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার সকালে এগারসিন্ধুর ট্রেনে করে তাঁর বাবা ঢাকায় সাগর নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কারণে দেখা করতে যান। ওই দিন সন্ধ্যার ট্রেনে তাঁর বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাঁর বাবার সঙ্গে কে বা কারা এমনটা করেছেন, তা তাঁর জানা নেই বলে তিনি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে