,

ছাগলে গাছ খাওয়ায় ভাইয়ের হাতে ভাই খুন!

news-image

বগুড়া প্রতিনিধি : কত তুচ্ছ ঘটনাতেই না বিবাদে জড়ায় মানুষ! ঘটে খুনখারাপির মত ভয়ানক ঘটনা! বগুড়ার কাহালু উপজেলায় ছাগলে গাছ খেয়ে ফেলার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আমিনুর রহমান (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ছোট কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত আমিনুর একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় ভটভটি চালক।
এলাকাবসী সূত্রে জানা গেছে, সকালে চাচাতো ভাই আবদুল মান্নানের (২৬) গাছ খেয়ে ফেলে আমিনুরের বড়ভাইয়ের ছাগল। এ নিয়ে মান্নান-আমিনুরের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মান্নান ক্ষিপ্ত হয়ে আমিনুরের বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আমিনুরের মৃত্যু হয়।

কাহালু থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানিয়েছেন, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে মান্নান পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে