সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে ধীর গতিতে যানবাহন চলছে। শনিবার সকালে এ দৃশ্য দেখা গেছে।

চন্দ্রাগামী যাত্রী পলাশ চন্দ্র জানান, তিনি সকাল ৭টায় ভোগড়া বাইপাস মোড় থেকে চন্দ্রা যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন। সকাল নয়টা পর্যন্ত তিনি মৌচাক পর্যন্ত যেতে পেরেছেন।

সালনা হাইওয়া থানার ওসি হোসেন সরকার জানান, কালিয়াকৈরের বংশাই ব্রিজে রাত তিনটা পর্যন্ত মেরামতের কাজ চলেছে। ওই এলাকায় যানবাহন এক লেনে চলার কারণে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। এজন্য থেমে থেমে ধীর গতিতে যানবাহন চলছে। তবে কোথাও গাড়ি একেবাড়ে দীর্ঘক্ষণ থেমে নেই।

তিনি আরো জানান, মহাসড়কে চার লেনের কাজ চলছে। বাম দিকে কর্দমাক্ত থাকায় বড় গাড়িগুলো এক লাইন দিয়ে চলছে। ফলে গাড়ির লাইন দীর্ঘ হয়েছে। তবে এ পরিস্থিতি দ্রুত উন্নত হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা