,

ঈদের বাজারে হুররাম-বাহুবলীর কদর

news-image

নিউজ ডেস্ক : কয়েকদিন পর ঈদ। আর ঈদকে সামনে রেখে ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতান পর্যন্ত সব জায়গায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। দিন যতই যাচ্ছে ততই ভিড় বাড়ছে। বরাবরই দেশি-বিদেশি মেগা সিরিয়াল, সিনেমা কিংবা অভিনেতা, অভিনেত্রীর বিভিন্ন চরিত্রের নামেই মেয়েদের পোশাকগুলোর নামকরণ করা হয়।

গত বছর কিরণমালা, জল নূপুর, পাখি আর ঝিলিক থ্রিপিস ছিল তরুণীদের পছন্দের শীর্ষে। সময়ের প্রেক্ষিতে পছন্দের তালিকারও বেশ পরিবর্তন ঘটেছে। এবার তরুণীদের মন জয় করে নিয়েছে হুররাম ও বাহুবলী-২। তাই বাজারে কদর বাড়ছে হুররাম আর বাহুবলী-২’র মতো থ্রিপিস।

অটোমান সম্রাজ্যের শাসকদের নিয়ে নির্মিত জনপ্রিয় মেগা সিরিয়াল সুলতান সুলেমান এবং ভারতীয় জনপ্রিয় সিনেমা বাহুবলী-২’র অনুসারেই এসব নামকরণ করা হয়েছে। এসব পোশাকের কদর বেড়েছে রাজধানীসহ সারাদেশে।

বিক্রেতারা জানায়, এখনও বেচাকেনা জমে উঠেনি। চলতি মাসের ২০/২২ তারিখের পর থেকে মার্কেটে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোশাকের নামকরণ সম্পর্কে রাজধানীর নিউ মার্কেটের দোকানি জাব্বার শেখ বলেন, এবার হালকা কিংবা গাঢ় রঙয়ের পোশাক মেয়েরা বেশি পছন্দ করছে। তবে কাশ্মিরি, হুররাম, বাহুবলি-২ বিক্রি হচ্ছে। ক্রেতাদের সমাগম কম। রমজানের শেষের দিকে বেচাবিক্রি বেড়ে যাবে বলেও জানান তিনি।

নিউ মার্কেটে পোশাক কিনতে আসা এক ক্রেতা জানান, পছন্দের পোশাক বাহুবলী-২ কিনবেন। এছাড়া দামের মধ্যে হলে একটি হুররামও কিনবেন বলে জানান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে