,

ঈদ পোশাকে হুররাম-বাহুবলীর কদর বাড়ছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রতি ঈদে মেয়েদের পোশাকের বিশেষ নাম থাকাটা যেনো গত কয়েক বছর ধরে দেশে এক কৃত্রিম ঐতিহ্যে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাধারণত বিদেশি মেগা সিরিয়াল, সিনেমা কিংবা অভিনেতা, অভিনেত্রীর বিভিন্ন চরিত্রের নামেই মেয়েদের পোশাকগুলোর নামকরণ করা হয়। ‘পাখি, কিরণমালা, বাজিরাও মাস্তানির পর সেই ধারাবাহিকতায় এবার বাজার মাতাচ্ছে হুররাম ও বাহুবলী-২।

জানা গেছে, অটোমান সম্রাজ্যের শাসকদের নিয়ে নির্মিত জনপ্রিয় মেগা সিরিয়াল সুলতান সুলেমান এবং বাহুবলী ২ বলিউডি সিনেমা অনুসারেই এসব নামকরণ করা হয়েছে।মজার ব্যাপার হচ্ছে, এসব নামের পোশাকের কদর এবারের ঈদে দিন দিন বাড়ছে এবং তা শহর থেকে গ্রামে পর্যন্ত ছড়িয়ে পড়ছে। বিশেষত কিশোরীদের মাঝে হুররাম ও বাহুবলী পোশাকের ক্রেজ বেশি দেখা যাচ্ছে।

তবে ক্রেতারা বলছেন, এসব নাম কেবলই ক্রেতা আকৃষ্ট করার জন্য। বিশেষ কোনো ডিজাইন অনুসারে এই নামকরণ করা হয়নি।

তবে বিক্রেতারা দাবি করছেন, আসন্ন ঈদকে সামনে রেখে এমন বাহারি পোশাকে দোকান ভর্তি করা হলেও এখনও ঈদের বাজার তেমন জমে ওঠেনি। তারা আশা করছেন, চলতি মাসের ২০ তারিখের পর থেকেই মার্কেটে ক্রেতা সমাগম আশা করি বাড়বে।

পোশাকের নামকরণ সম্পর্কে রাজধানীর উত্তরার কুশল সেন্টারের ফ্যাশন হ্যাভেন নামক দোকানের কর্ণধার আবদুস ছাত্তার বলেন, এবার ঈদ ফ্যাশন হিসেবে গাউন ধরনের পোশাক মেয়েরা বেশি পছন্দ করছে। বাজারে এ ধরনের পোশাক হুররাম, বাহুবলী ২ নামেও পরিচিত পাচ্ছে।

গাউনের পাশপাশি লেহেঙ্গা ধরনের পোশাকেও নজর দিচ্ছে মেয়েরা। এগুলোকে সারারাও বলা হচ্ছে। বিভিন্ন দোকান ঘুরে বিক্রেতাদের কথার সত্যতাও পাওয়া যায়।

আল্পনার সামনের ডিসপ্লে করা পোশাক দেখছিলেন এক ক্রেতা। জানতে চাইলে তিনি বলেন, ‘লেহেঙ্গা ধরনের পোশাকগুলোই এবার কিনব ভাবছি। তবে এগুলোর নাম একেক দোকানদার একেক রকম বলে। নামের কোনো ঠিক নাই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে