সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ঢাকার নিরাপত্তা দেবে র‌্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার প্রায় ১৫ থেকে ২০ লাখ ফাঁকা বাড়ি ও অফিস নিরাপত্তা নিশ্চিতকরণে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব কাজ করবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, আসন্ন ঈদে খুবই স্বল্প সময়ে মানুষ ঢাকা ত্যাগ করবে। ফলে প্রায় জনশূন্য হয়ে পড়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। আর এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব সুসংগত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। ইতোমধ্যে নগরীর বিপনীবিতাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে র‌্যাবের ডিজি বলেন, ঈদে রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি থাকবে। বেশিরভাগ বিপনীবিতানগুলো বন্ধ থাকবে। এই ফাঁকা ঢাকার কঠোর নিরাপত্তা দেওয়া হবে।

বর্তমানে মানুষের মধ্যে আরো সচেতনতা বেড়েছে উল্লেখ করে র‌্যাব প্রধান বলেন, বিশেষ কোনো দিবস নয় বরং ৩৬৫ দিনই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ। আমরা প্রতি দিনের নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করি, প্রতিটি জীবনই মূল্যবান। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাহিনীর হাতে জঙ্গি গোষ্ঠী কেউ না কেউ ধরা পড়ছে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’