,

বিক্রির আগেই টিকিট শেষ লঞ্চের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলগামী সব লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়ার কথা থাকলেও, টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে সদরঘাটে লঞ্চের কাউন্টারে এসে অনেক যাত্রীকেই কেবিনের টিকিট না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। তারা অভিযোগ করেন টিকিট পাওয়া যাচ্ছে না।

ঢাকা থেকে ঘোষের হাটগামী লঞ্চ এম ভি শাহরুখের টিকিট নিতে এসে সিদ্দিক নামে এক যাত্রী অভিযোগ করেন, সকাল সাড়ে ৮টা থেকে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। কিন্তু এখন (সোয়া ১১টা) পর্যন্ত কাউন্টার বন্ধ।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী টিকিট বিক্রি না করলে এত হাঁকডাকের প্রয়োজন কি? নির্দিষ্ট দিনের আগেই টিকিট বিক্রি করলে এভাবে যাত্রীদের হয়রানির করার দরকার কি।

এ বিষয়ে অগ্রদূত প্লাস কাউন্টারের এক কাউন্টারম্যান হারুন আর রশিদ জানান, অধিকাংশ রুটের লঞ্চ কেবিনের টিকিটই আগে বুকিং দেওয়া ছিল। তাই আজকে কেবিন বুকিং দিতে আসা যাত্রীদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে