,

খুলনায় গুলিতে আ.লীগ নেতা নিহত

news-image

 

নিজস্ব প্রতিবেদক :খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন মোল্লা (৬৭) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ সময় তার দুই দেহরক্ষীসহ আহত হয়েছেন চার জন।
বুধবার রাত ৮টার দিকে মহানগরীর রায়েরমহল এলাকার হামিদ নগরে একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তি ও দলীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে হামিদ নগরে যান শাহাদাৎ হোসেন ও তাঁর দুই দেহরক্ষী। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে শাহাদাৎ হোসেনের দেহরক্ষীকে গুলি করে যার একটি অংশ শাহাদাৎ হোসেনের পায়েও লাগে। শাহাদাৎ হোসেন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। সন্ত্রাসীরা ঘটনাস্থলে ২০ থেকে ২৫টি গুলি করে চলে যায়।
আহত অন্য চারজন হলেন- লিয়াকত আলী, গোলাম মোস্তফা, রুবেল, ও বুলবুল। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের কাছ থেকে শাহাদৎ হোসেনের খুনিদের নাম জানা গেছে। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনের জন্য এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও দখল বাণিজ্য বন্ধ ছিলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে