,

পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৯

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের চার জেলায় ভয়াবহ বিপর্যয়ের পর ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ চলছে এখনও। নতুন করে কয়েকজনের লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জন হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রতীশ চন্দ্র রায় বলেন, “এখন পর্যন্ত ১৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে ১০৪ জন, চট্টগ্রামে ২৯ জন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে দুজন এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধারের তথ্য পাঠানো হয়েছে। ”

এছাড়া দেয়াল চাপা, গাছ চাপা ও পানিতে ভেসে আরও সাতজন মারা গেছেন বলে জানান তিনি।এর আগে বিকেলে নিয়ন্ত্রণ কক্ষে তখন দায়িত্বরত কর্মকর্তা দলিল উদ্দিন ১৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

এদিকে নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাঙামাটিতে ১০৪ নিহতের খবর জানানো হলেও সংখ্যাটি ১০৫ জানিয়েছেন জেলা প্রশাসক মানজারুল মান্নান।

তবে বিকেলে তিনি তাঁর কার্যালয়ে এক সভায় বলেন, নতুন করে রাঙামাটি সদরে ৫ জন এবং জুরাছড়িতে ২ জন নিহতের খবর পাওয়া গেছে।

পাহাড় ধসের এলাকায় উদ্ধার কাজ আগামীকাল বৃহস্পতিবারও চলবে বলে জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলোতে ভারি বৃষ্টির কারণে মাটি সরে গেলে সোমবার রাত থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনা ঘটে। চট্টগ্রাম বিভাগের এই পাঁচ জেলার অন্তত ১০টি স্পটে এসব ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে