,

সেনা সদস্যদের মরদেহ ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : পাহাড়ধসে রাঙামাটির মানিকছড়িতে দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের মরদেহ ঢাকায় আনা হয়েছে। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে তাদের মরদেহ ঢাকায় আনা হয়।

নিহতরা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম।

বাদ যোহর সেনাকুঞ্জ মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া একই ঘটনায় আহত সেনা সদস্যদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার হেলিকপ্টারযোগে তাদের ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় মঙ্গলবার দুই কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আরও ১০ সেনা সদস্য আহত হয়েছেন এবং সৈনিক মো. আজিজুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া পার্বত্য এলাকার তিন জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে