,

এত লাশ কখনও দেখেনি রাঙামাটির মানুষ

news-image

রাঙামাটি প্রতিনিধি : টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে মাটিচাপা পড়া রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে মারা যাওয়া ব্যক্তিদের লাশ একের পর এক নিয়ে আসছেন উদ্ধারকর্মী ও তাদের আত্মীয়-স্বজন। এই পরিস্থিতিতে আত্মীয়-স্বজনের কান্নায় পুরো রাঙামাটি হাসপাতাল এলাকা ভারি হয়ে ওঠে। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

টানা ভারি বর্ষণে রাঙামাটি জেলায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়। শুধু রাঙামাটি শহরের ভেদভেদী, রাঙ্গাপানিসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড় ধসে মাটিচাপা পড়া ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর পরিবারের মা ও ছেলের লাশ রয়েছে।

হাসপাতালে নিয়ে আসা লাশের আত্মীয়-স্বজনের কান্না কিছুতেই থামছে না। প্রকৃতির বিরূপ আচরণে এত অধিক সংখ্যক লাশের সারি আর কখনও দেখেনি এলাকার লোকজন।

রাঙামাটি হাসপাতালে আসা ৬০ বছরের এক বৃদ্ধ রবিধন চাকমা জানান, পাকিস্তান আমলে একবার এ ধরনের টানা ও ভারি বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম একটানা ও ভারি বৃষ্টি হয়।

এদিকে, মাটিতে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার ক্ষেত্রে সরকারি উদ্ধারকারীদের পাশাপাশি স্থানীয় যুব সমাজ ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করছেন।

শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকার পাহাড় ধসে মাটিচাপা পড়ে নিহত সোনালী চাকমা ও তার তিন বছরের ছেলে আমিয় চাকমার মৃত্যু তার আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন কিছুতেই মানতে পারছেন না। অনেকেই বলছেন প্রকৃতি এমন আচরণ করল, যাতে মা ও ছেলেকে না ফেরার দেশে পাঠিয়ে দিতে হয়েছে।

অন্যদিকে, ভেদভেদী এলাকার সনাতনপাড়ার একই পরিবারের বাবা লিটন মল্লিক, ছেলে আয়ুশ মল্লিক, মেয়ে চুমকি মল্লিক প্রকৃতির বিরূপ আচরণের কারণে মাটিতে চাপা পড়ে মারা গেছেন। একই পরিবারের তিনজনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না আত্মীয়-স্বজন। তাদের কান্নায় হাসপাতাল এলাকার আকাশ ভারি হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে