,

ওসি হুমায়ুনের দাফন সম্পন্ন, বাড়িতে শোকের মাতম

news-image

কুমিল্লা প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ওসি হুমায়ুন কবিরের দাফন মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বারের বাড়িতে সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। দেবিদ্বার উপজেলার রাজামেহার মুন্সী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।

ওসি হুমায়ুন কবির মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মুন্সী বাড়ির মৃত আবদুর রহমান মুন্সীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া খাটি হাতা হাইওয়ে থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার অলি উল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) শেখ মোঃ সেলিম ও দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ পারভেজ তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, হুমায়ুন কবির একটি প্রাইভেটকার নিয়ে সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উত্তরায় নিজ বাসায় যাচ্ছিলেন। প্রাইভেটকারটি নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট কোম্পানির একটি মিকচার ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ওসি হুমায়ুন কবির নিহত হন। প্রাইভেটকারের চালককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে