সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাটে বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হয়েছে। তবে এ ট্রলারডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টার দিকে ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হয়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বাংলাদেশ ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমে দায়িত্বরত স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ট্রলারটিকে সকাল ১১টার দিকে টেনে তীরে ওঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাটে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। তবে রাত সোয়া ১টার দিকে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৩ জুন) সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাটে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটির কোনো নিখোঁজ যাত্রীর খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধার অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন