সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতিশীল আলেমদের হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। তাঁরা দেশের প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মনিরুল।

গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদুল ইসলাম ওরফে জোহা (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদি হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দিন আলামিন।

মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার দিবাগত রাতে নিউমার্কেটের নিউ সুপারমার্কেট এলাকা থেকে ওই ছয় জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। সেখানে ১০ থেকে ১১ জন নব্য জেএমবি সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনাসহ ধর্মীয় উগ্রবাদের বিরোধিতাকারী প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তাঁরা তাঁদের নেতা আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই ও আর্চারের নির্দেশ অনুযায়ী কাজ করছে। এ পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্রসহ অন্যান্য ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু তাঁদের সহযোগিতা করছে।

গ্রেপ্তারদের কাছ থেকে মুঠোফোন, বিভিন্ন কাগজ, নোটবুক, জঙ্গিসংশ্লিষ্ট তথ্যসমৃদ্ধ পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানান মনিরুল।

এ জাতীয় আরও খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড