,

হাতিয়ায় ২০ গ্রাম প্লাবিত, ৬ জেলে নিখোঁজ

news-image

বঙ্গোপসাগের সৃৃষ্ট নিম্নচাপের কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার দেখা দিয়েছে। এতে উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চলের কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া সাগর থেকে ফেরার পথে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ৬ জেলে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার  রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, নিম্নচাপের কারণে রোববার বিকেলে জোয়ারে অস্বাভাবিক হারে পানি বাড়তে থাকে। এতে উপজেলার নলচিরা, সুখচর, চরঈশ্বর ও তমরুদ্দিন ইউনিয়নের পূর্ব দিকে বেঁড়ি বাধ না থাকায় পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে ২০টি গ্রাম। এতে হাজার হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছেন।

ইউএনও খন্দকার রেজাউল করিম জানান, বঙ্গোপসগার থেকে মাছ ধরে ফেরার পথে হাতিয়ার মেঘনা নদীর দমার চরের কাছে ঝড়ের কবলে পড়ে আবদুল ওহাবের একটি মাছ ধরার নৌকা ডুবে  যায়। ওই ট্রলারে থাকা ৯ মাঝি মাল্লা ফিরে এলে ও এখনও ছয়জনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন- হাতিয়ার হারুন, রুবেল, এনায়েত, সুফিয়ান, জহির ও আলমগীর।

ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছেন জানিয়ে ইউএনও জানান, প্লাবিত বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে একটি প্রতিবেদনও ইতোমধ্যে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে